অভয়ার নাম সামনে আসুক, চান মা রত্না দেবনাথ

Spread the love

রোজদিন ডেস্ক: একমাত্র কন্যা সন্তানের নৃশংস ধর্ষণ ও হত্যা কান্ড তাঁদের জীবন ই পালটে দিয়েছে। মেয়ের নাম ও সর্বসমক্ষে বলতে পারেন না তাঁরা। আজ মেয়ের নাম সামনে আনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে অনুরোধ করেছেন আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। এবার পানিহাটি বিধান সভা য় বিজেপি র প্রার্থী তিনি। তাঁর হয়ে আজ সেখানে প্রচারে গেছিলেন প্রধানমন্ত্রী। পরে রত্না দেবনাথ জানান,মোদিজিকে তিনি আর্জি জানিয়েছেন, মেয়ের নাম সামনে আসুক, তাঁর গুণী মেয়ের কথা সবাই জানুক। মেয়ের ন্যায় বিচার হোক , এই আশা য় আছেন তাঁরা।
অন্যদিকে পানিহাটি র সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত পৃথকভাবে প্রশ্ন তোলেন, অভয়ার ঘটনায় সি বি আই তদন্ত নিয়ে প্রধানমন্ত্রী কিছু বললেন না কেন? অভয়ার মা ও পরিবার এর আগে কেন্দ্র, সি বি আই এর বিরুদ্ধে অনেক কথা বলেছেন।অভয়ার বিচারের দাবিতে গোটা আন্দোলন বিজেপি নেতাদের গো ব্যাক ধ্বনি দিয়েছে৷ কারণ নারী নিরাপত্তা, প্রগতি,নারী সুরক্ষা নিয়ে বিজেপি র চরিত্র সারা দেশ ই জানে।
ডবল ইঞ্জিনের অসম, মণিপুর, ত্রিপুরায় কি অবস্থা তিনি প্রশ্ন তোলেন।
কলতানের পাশে ত্রিপুরার বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ওখানে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি ভয়াবহ। আইনের শাসন নেই, নারী নির্যাতন ও হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*