রোজদিন ডেস্ক: দীর্ঘ দিন পর লাল পতাকার ঢেউ উঠেছে বেহালায়। দলের দুই প্রার্থী নীহার ভক্ত ( বেহালা পশ্চিম) ও নিলয় মজুমদার ( বেহালা পশ্চিম) কে নিয়ে শনিবার বেহালা চৌরাস্তা থেকে ঠাকুর পুকুর অবধি মহামিছিলের জনস্রোত দেখে আপ্লুত দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, বৃন্দা কারাত প্রমুখ। চতুর্দিকে লাল পতাকার সমাহারে ছিল লাল বেলুন ও। এম এ বেবি এবার রাজ্যের বহু জনসভা, মিছিলে অংশ নেন। কেরালার দীর্ঘ দিনের অভিজ্ঞ নেতার আশা, এখানে বামপন্থীদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। টি এম সি, বিজেপি র দ্বেষ, দুর্নীতি ইত্যাদি দেখে বীতশ্রদ্ধ আমজনতা।। এইদিন জনস্রোত দেখে তাঁদের ও আশা, পরিবর্তন আসছে। বামশক্তির পুনরুত্থান হচ্ছে।

Be the first to comment