- রবিবার ঠাকুরনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে থেকে তিনি উড়ে যাবেন হুগলির হরিপালে। সেখানে জনসভা করে তিনি আসবেন কলকাতায়। সেখানে বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত রোড-শো করবেন মোদী।
- রবিবার নদিয়ার তেহট্ট এবং রানাঘাটের আনুলিয়া স্টেডিয়ামে জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিদান, বাড়িতে লাঠি, বল্লম রাখুন, প্রতিরোধ গড়ে তুলুন।
- আজ ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকে কমিশন, বৈঠকে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার ও রিটার্নিং অফিসাররা
- আইএসএফের অভিযোগ, শনিবার রাতে নৌশাদ সিদ্দিকির রোড শোয়ের পর তৃণমূল কর্মীরা হামলা চালায় তাঁদের কর্মীদের উপর। এই ঘটনার প্রতিবাদে রাতে টায়ার জ্বালিয়ে বেড়াচাঁপা-হাড়োয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মীরা।
- রবিবার সকালে কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যান ব্যবসায়ী কল্যাণ শুক্লার বাড়িতে। আনন্দপুরে আরবান টাওয়ার থ্রি-তে থাকেন ওই ব্যবসায়ী। অন্যদিকে আলিপুরের ব্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকদের অন্য একটি দল।
- খ্যাতনামা ফটোগ্রাফার ও চিত্রসাংবাদিক রঘু রাই প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
- এলাকায় ফিরতেই জনরোষের মুখে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা অহিদুল ইসলাম। শনিবার রাতে ভাঙড় ২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত গ্রামবাসীরা ওই নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
- গোরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক টোটোচালকের। শনিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তর একটিয়াশাল এলাকায়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজেক হামলা। ট্রাম্পের সামনেই ৪ থেকে ৫ রাউন্ড গুলি চলে বলে খবর। দ্রুত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওই এলাকা থেকে নিরাপদে নিয়ে চলে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

Be the first to comment