রোজদিন ডেস্ক: ভোট কর্মীদের বুথে ক্যামেরা খোলা অবধি আর অপেক্ষা করতে হবে না।নির্বাচন কমিশন এই দায়িত্ব অন্যদের দিয়েছে বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন। এর ফলে আগামী ২৯ এপ্রিল ভোট কর্মীদের বুথের ক্যামেরা খোলা অবধি আর অপেক্ষা করতে হবে না। এই বিষয়ে তাঁরা সি ই ও কে চিঠি দিয়ে আর্জি জানিয়েছিলেন। নির্বাচন কমিশন তাঁদের এই আর্জি মেনে নেওয়ায় কিংকর অধিকারী কমিশন কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এস আই আর থেকে শুরু করে ভোট কর্মীদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ নির্বাচন কমিশন কে অবহিত করে দাবি পেশ করেছে।

Be the first to comment