আরো ১২

Spread the love
  1. সোমবার বিকেলে শেষ হল দ্বিতীয় দফা ভোটের প্রচার। আগামীকাল বুধবার বাংলার সাত জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ।
  2. শেষদিনের প্রচারে দক্ষিণ কলকাতায় মহামিছিল মমতার, বারাকপুরে জনসভা মোদির, চার কেন্দ্রে প্রচার সারলেন অভিষেক।
  3. প্রচারের শেষদিনে গঙ্গাসাগরে পুণ্যস্নান অমিত শাহের।
  4. ৪ মে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসছে। ওই দিনের জন্য দলের নেতা, কর্মী, বুথ এজেন্ট, স্বেচ্ছাসেবক, সমর্থক সবাইকে এখন থেকেই বেশি করে সবুজ আবীর মজুত রাখতে বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  5. দ্বিতীয় দফা ভোটের আগে সোমবার গভীর রাতে ফের আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তালিকায় ১৪৬৮ জনের নাম, বাদ পড়লেন ৬ জন।
  6. মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় লুকিয়েছেন সম্পত্তি, রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির।
  7. যোগীরাজ্যের আইপিএস অজয়পাল শর্মার হুমকি ভিডিয়ো ভাইরাল, এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল।
  8. সুন্দরী নর্তকীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার অশ্লীল নাচের ভিডিয়ো ফাঁস, তোপ দাগলেন সাংসদ মহুয়া মৈত্র।
  9. গোঘাটে বিজেপি আশ্রিত দূষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ, কমিশনে জমা পড়ল পুলিশি রিপোর্ট।
  10. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি নির্বাচনে বিপুল জয় এসএফআইয়ের।
  11. বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণে বিপুল আর্থিক দূর্নীতির অভিযোগ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের।
  12. নির্বাচন কমিশনের তৈরি ‘ট্রাবল মেকার’-দের তালিকা নিয়ে ফের হাইকোর্টে তৃণমূল। আদালতের নির্দেশের পরও ৩৫০ জনের বিরুদ্ধে কেন পদক্ষেপ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মামলা দায়ের অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*