- দ্বিতীয় দফার ভোটের আগে অশান্তি পাকাতে পারেন, এমন আশঙ্কায় ১,৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তালিকা নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
- মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, রাজ্যের সিইও অফিসে এবং লোক ভবনে প্রচুর অভিযোগ এসেছে একাধিক কেন্দ্র থেকে। সেই অভিযোগের রিপোর্ট দেওয়া হচ্ছে পুলিশের কাছে। গুরুত্ব ও তথ্য যাচাই করে সন্দেহজনক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
- সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, এখানে তৃণমূলের যাঁরা-যাঁরা হারবে তাঁরা বিজেপির সঙ্গে লাইন করতে লেগে গিয়েছে। হাত-পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়।
- বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হয়ে শাড়ি, মদ ও টাকা বিলি করছিলেন ওই বিএলও। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
- ফলতায় যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়ায়। তাঁর জায়গায় ফলতার নতুন যুগ্ম বিডিও করা হল রম্য ভট্টাচার্যকে।
- কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, সেক্টর অফিসারদের যানবাহন থেকে শুরু করে ভোটকর্মীদের সঙ্গে বুথে ইভিএম বহনকারী প্রতিটি গাড়িই এই ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ডিসিআরসি থেকে বুথে যাওয়া এবং ভোটগ্রহণ শেষে বুথ থেকে ইভিএম ফেরত আনার প্রতিটি ধাপেই এই নজরদারি কার্যকর থাকবে।
- মঙ্গলবার পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে পৌঁছল এনআইএ। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
- ভোটের আগেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের অভিযোগ বর্ধমান দক্ষিণে। এক বিজেপি কর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আবার আরও এক বিজেপি কর্মীকে একা পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
- সারা বিশ্বে জেট ফুয়েলের দামে মারাত্মক বৃদ্ধি ঘটেছে। এ বার সেই বিষয়টি নিয়ে কাযর্ত বিপদঘণ্টি বাজাল ভারতের বিমান পরিবহনকারী সংস্থাগুলির প্রতিনিধি সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স
- ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহি। তারা জানিয়েছে, ১ মে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Be the first to comment