ধরপাকড়ের বিরুদ্ধ মামলায় কমিশনের ওপর আস্থা রেখে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলায় দ্বিতীয় দফা ভোটের আগেরদিন পুলিশি ধরপাকড় নিয়ে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। কমিশনের উপর আস্থা রেখে মঙ্গলবার মামলার নিষ্পত্তি করে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, আদালতের আশা রাজ্যের দ্বিতীয় দফা ভোট কমিশন শান্তিপূর্ণ ভাবেই সম্পূর্ণ করবে। সাধারণ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে না বলেও আদালত আশা রাখে। তবে এই মামলায় যেহেতু আগেই কমিশন জানিয়ে দিয়েছে তারা ওই তালিকা ফিরিয়ে নিয়েছে, তাই ডিভিশন বেঞ্চ এই আবেদনের উপর কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না। যে নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে কাজ করবে। এদিন আবেদনকারীর তরফে তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সওয়াল করেন। মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ তুলে তাঁর দাবি, আদালতের নির্দেশের পরেও ফের প্রায় ৩৫০ জনের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে বলেছে। ধৃত এই ৩৫০ জনই তৃণমূল কর্মী বলে দাবি করেন তিনি। ২৭ এপ্রিল এবং তার আগে প্রায় ৮০০ জন ট্রাবল মেকারকে নিয়ে যে বিজ্ঞপ্তি কমিশন দিয়েছিল সেটি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় কমিশন। কিন্তু কল্যাণ বলেন, বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলেও কমিশনের মানসিকতা কি পরিবর্তন হয়েছে? ভবানীপুর বিধানসভাকে টার্গেট করে কাজ করছে কমিশন এবং পুলিশ পর্যবেক্ষক বলেও অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি পার্থসারথি সেন বলেন, বিজ্ঞপ্তি তো প্রত্যাহার হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*