ভবানী পুরে নকল আঙুল কিনেছে টি এম সি, গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারী-র

Spread the love

রোজদিন ডেস্ক: আগামীকাল সারা দেশের নজর থাকছে ভবানীপুর কেন্দ্রে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনাম একদা তাঁর ই স্নেহ ভাজন বিদায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী র এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই এর সম্ভাবনা। যদিও গতবারের নন্দীগ্রাম আর এবারের ভবানীপুর এক না বলে রাজনৈতিক মহল মনে করেন।। ভবানীপুর বরাবর তাঁর ওপর আস্থা রেখেছে, এবার ও তিনি ই জয়ী হবেন বলে মুখ্যমন্ত্রী নিজে ও জানিয়েছেন।
আজ শেষ বেলায় বিজেপি র প্রার্থী গুরুতর অভিযোগ এনেছেন টি এম সি র বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী কে জয়ী করতে তাঁর অনুগামী এক কাউন্সিলর “, “নকল আঙুল ” কিনেছেন, নিজের অভিযোগের সমর্থনে তার ছবি ও দেখান তিনি। যদিও সংবাদ মাধ্যম এই ছবির সত্যতা যাচাই করেনি।
শুভেন্দু অধিকারী টি এম সি কে নিকৃষ্ট মানের ভোট চোর বলে তোপ দাগেন।
আরও বলেন, এই কেন্দ্রে ৩৮১০ টি ভোটার স্লিপ ফেরত এসেছে। তা চিহ্নিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী র পরাজয় এখন শুধু সময়ে র অপেক্ষা বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*