রোজদিন ডেস্ক :
তিনি মুখ্যমন্ত্রীর ভাই। নিজের পাড়ায় বসেছিলেন। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। আর তাঁকেই হুঁশিয়ারি দিয়ে গেলেন কলকাতা পুলিশের কর্মী!
এমনই ছবি আজ সকালে দেখা গেল। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জিকে পুলিশ কর্মী জানিয়ে দিলেন, চারজনের বেশি এখানে বসা যাবে না। মুখে বিস্ময়, তবে কোন বিতর্কে না গিয়ে উঠে গেলেন তিনি।
জানালেন, সন্ত্রাসের পরিবেশে নির্বাচন হচ্ছে।
খোদ মুখ্যমন্ত্রীর ভাইকে পুলিশ কর্মীর এই বক্তব্য নিয়ে এলাকায় গুঞ্জন উঠেছে।
এবং বিনা প্রতিবাদে তাঁর চলে যাওয়াও বিস্ময়কর বলে মনে করছেন অনেকে।

Be the first to comment