দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৯

Spread the love

রোজদিন ডেস্ক :

দিল্লির বিবেক বিহারে আজ ভোরে এক বহুতলে আগুন লেগে ৯ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। এসি মেশিন বিস্ফোরণের ফলে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সূত্রে র খবর, ওই বহুতলের তিন তলায় প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ, দমকলের তৎপরতায় বেশির ভাগ বাসিন্দাদের উদ্ধার করা গেলেও ৯ জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। ভিতরে আরও কেউ আটকে আছে কিনা তা দেখা হচ্ছে। দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোরে আচমকা প্রচন্ড শব্দে বহুতল সহ এলাকার মানুষ সচকিত হন। দ্রুত পুলিশ, দমকলে খবর যায়। অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন। দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কিত বাসিন্দাদের সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। কিভাবে আগুন লাগলো তা তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*