রোজদিন ডেস্ক : আগামীকাল সোমবার ২৯৩টি ভোটগণনা। সরকারি কর্মীরা গণনার কাজে নিযুক্ত রয়েছেন। এবার সেই গণনাকর্মীদেরও কড়া বার্তা দিল কমিশন। গণনায় কোনও ভুল হলে বা কাজে গাফিলতি হলে শাস্তির মুখে পড়তে পারেন কর্মীরা। গাফিলতির প্রমাণ পেলে চাকরি পর্যন্ত যেতে পারে তাঁদের। এবার বাংলায় বিধানসভা নির্বাচনের শুরু থেকেই কড়া মনোভাব দেখিয়েছে নির্বাচন কমিশন। গণনার দিনও কোনও খামতি রাখতে চায় না কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতার নির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের গাফিলতি ধরা পড়েছে। তাঁরাও শাস্তির মুখে পড়তে পারেন বলেও জানা যাচ্ছে। ইভিএম এই মুহূর্তে কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে রয়েছে। গণনার সময়।কোনও ফাঁক রাখছে চাইছে না কমিশন। গণনার কাজ করবেন মূলত সরকারি কর্মীরা। কমিশনের গাইডলাইন ও নির্দেশ মেনে চলবে এই কাজ। সেভাবেই যাতে গোটা প্রক্রিয়া চলে তাই আগেভাগে হুঁশিয়ারি দিয়ে রাখল কমিশন।

Be the first to comment