নোয়াপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম, বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার ভোটের ফলাফল। তার আগে রবিবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য। বিজেপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকেই। অভিযোগ, এলাকার পরিচিত বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় একদল দূষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দু’জন দুষ্কৃতী বাইকে কুন্দন সিংয়ের বাড়ির সামনে আসে। একজন নেমে অস্ত্র হাতে বাড়ির দিকে যাচ্ছে। কুন্দন সিং বিজেপির ব্যারাকপুরের সাধারণ সম্পাদক। কুন্দন বলেছেন, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। দুজনকে আইডেন্টিফাই করা গিয়েছে। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হল, আকাশ চৌধুরী ও আমন চৌধুরী। এরা পরিচিত তৃণমূল কর্মী। তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে এদের ছবিও রয়েছে। কুন্দন সিংয়ের আরও দাবি, এখানে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। বিজেপির কেউ এতে ভয় পাচ্ছে না। তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন, অভিযোগ থাকলে এদের গ্রেফতার হোক। নোয়াপাড়ায় শান্তি চাই আমরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*