১০টা

Spread the love
  1. সিইও মনোজ আগরওয়াল বলেন, ‘WBSEDCL এবং CESC-এর সঙ্গে বৈঠক হয়েছে। আমরা বলেছি, গণনার সময়ে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখতে। তার পরেও জেনারেটর রাখা হচ্ছে।
  2. রাস্তা থেকে উদ্ধার হলো বিপুল ভিভি প্যাটের স্লিপ। রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার সুভাষনগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভিভি প্যাট স্লিপ উদ্ধারের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। হাজির হয়েছেন রাজনৈতিক দলের কর্মীরাও। ঘটনায় উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
  3. শাস্তির মুখে পড়তে পারেন কমিশনের একগুচ্ছ আধিকারিক ও কর্মীরা! ফলতায় গোটা বিধানসভা এলাকাতেই পুনর্নিবাচন ঘোষণা করেছে কমিশন, যা নজিরবিহীন বলেই ব্যাখ্যা দিচ্ছেন অনেকেই।
  4. বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, ২০২১-এর পুনরাবৃত্তি যেন না হয়। যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছিল, তার পাল্টা যেন একই পরিস্থিতি তৈরি না করেন বিজেপি কর্মীরা। অর্থাৎ তাঁর বক্তব্যে একটাই ইঙ্গিত, বদল হলেও, বদলার জায়গা থাকবে না।
  5. নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির সিআরপিএফ-এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। গণনার আগে রবিবার বিকেলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন তিনি। জ্ঞানেন্দ্রর সঙ্গে ছিলেন সিআরপিএফ-এর স্পেশাল ডিরেক্টর জেনারেল ভিতুল কুমারও।
  6. ভোট গণনা শুরু হতে এখনও ২৪ ঘণ্টা বাকি। তার আগেই রবিবার কর্মী সমর্থকদের নিয়ে বিজয় উৎসব করলেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট।
  7. বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে বালি বোঝাই লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত তিনজন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
  8. পবন খেরা ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েছেন তিনি। এই নিয়ে আইনজীবী অভিষেক মনু সিংভিকে ধন্যবাদ জানান তিনি।
  9. গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হলো ৪ শিশুর। রবিবার উত্তরপ্রদেশের বালিয়ার ঘটনা। ইতিমধ্যে ৩ শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। আর এক শিশুর খোঁজে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।
  10. রবিবার মহাকাশে উৎক্ষেপণ করা হলো ভারতের কৃত্রিম উপগ্রহ ‘দৃষ্টি’। বেঙ্গালুরু-ভিত্তিক প্রতিষ্ঠান ‘গ্যালাক্সআই’ স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের সহায়তায় উপগ্রহটি মহাকাশে পাঠিয়েছে। রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা ২৯ মিনিটে ক্যালিফোর্নিয়া থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*