রোজদিন ডেস্ক :
আগামীকাল তাঁরাই শেষ হাসি হাসবেন বলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আজ দৃঢ়ভাবে জানিয়েছেন। বলেন, নতুন সরকার গঠনের ১৫ দিনের মধ্যে আগের সরকারের জনবিরোধী সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় ব্যয়ের ওপর একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।
আগামীকাল ফলাফল প্রকাশের পর কোন ভাবে অশান্তি বরদাস্ত করা হবে না। এবার যেভাবে আমজনতা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন, একে তিনি গণতন্ত্রের জয় বলেন। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যে ভোট পরবর্তী হিংসা হয়, এবার তার পুনরাবৃত্তি কোন ভাবেই হওয়া উচিত না। শমীক ভট্টাচার্য দলীয় কর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন জানান।
বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, গণনা কেন্দ্রগুলির শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলতায় পুনর্নিবাচনের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।
টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ফলতা নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এ ব্যথা কি যে ব্যথা!!
শমীক ভট্টাচার্য দৃঢ়ভাবে বলেন, বুথ ফেরত সমীক্ষা ছাপিয়ে আগামীকাল একটি অপ্রত্যাশিত ফলাফল সামনে আসবে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের পরাজয় বুঝতে পেরেছে ও বিভিন্ন স্থানে উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment