পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬-এর আপডেট—
প্রথম রাউন্ড শেষে—
কেশপুরে তৃণমূল প্রার্থী শিউলি সাহা ১৫৭ ভোটে এগিয়ে
বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল ১০,০০০ ভোটে এগিয়ে
১০টা —
বিজেপি ৯০টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
সিপিএম জোট ২টি আসনে এগিয়ে।
করণদিঘি, ইটাহার, চাকুলিয়া, ইসলামপুর, গোয়ালপোখর, চোপড়া – সবগুলিতেই এগিয়ে তৃণমূল
৯টা ৫০মিনিট—
বিজেপি ৮৯টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
সিপিএম জোট ২টি আসনে এগিয়ে।
মালতি পুরেও কংগ্রেস প্রার্থী মৌসম এগিয়ে
বালিগঞ্জে বিদায়ী মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে।
মালদার হরিশ্চন্দ্র পুর, রতুয়া, সুজাপুরে এগিয়ে তৃণমূল, গাজল, ইংরেজবাজারে বিজেপি এগিয়ে
বিজেপি প্রার্থী পবন সিং এগিয়ে রয়েছেন।
ডেবরায় বিজেপি প্রার্থী এগিয়ে
মুর্শিদাবাদে সূতি, সামশেরগঞ্জে কংগ্রেস এগিয়ে
আরাবুল ইসলাম পিছিয়ে রয়েছেন।
রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী পিছিয়ে রয়েছেন।
অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন।
রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক এগিয়ে রয়েছেন।
রেজিনগরে হুমায়ুন কবীর এগিয়ে আছেন।
রানিগঞ্জে ২০০০ ভোটে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী।
প্রথম রাউন্ডে শ্যামপুকুর কেন্দ্রে পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা।
বাগদা কেন্দ্রে সোমা ঠাকুর ২০০০ ভোটে এগিয়ে রয়েছেন।
ইসিআই থেকে যে লিস্ট দিয়েছে তাতে বিজেপি ১৪টা সিটে এগিয়ে, তৃণমূল কংগ্রেস ৩টি আসনে এবং বিজিপিএম ১টি আসনে এগিয়ে।
বেলেঘাটা কেন্দ্রে কুণাল ঘোষ ৩০০ ভোটে পিছিয়ে।
৯টা ৫০ মিনিট—
বিজেপি ৮৫টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৭৭টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
সিপিএম জোট ২টি আসনে এগিয়ে।
৯টা ৪৭ মিনিট—
বিজেপি ৮০টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৭২টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
সিপিএম জোট ২টি আসনে এগিয়ে।
৯টা ৪৫ মিনিট—
বিজেপি ৭৬টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৬৯টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
সিপিএম জোট ১টি আসনে এগিয়ে।
শশী পাঁজা পিছিয়ে রয়েছেন।
নদীয়ার কালিগঞ্জে তৃণমূল এগিয়ে, পিছিয়ে তমান্নার মা সাবিনা ইয়াসমিন
নিজেদের আসনে এগিয়ে রাজ্যের তিন মন্ত্রী অরূপ রায়৷ প্রদীপ মজুমদার ও মলয় ঘটক।
দক্ষিণ ২৪ পরগণায় বিষ্ণুপুর, বজবজে পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে
ভগবানগোলা বিজেপি এগিয়ে।
এই মুহুর্তে খবর মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম এগিয়ে।
ইসিআই থেকে যে লিস্ট দিয়েছে তাতে বিজেপি ১১টা সিটে এগিয়ে, তৃণমূল কংগ্রেস ২টি আসনে এবং বিজিপিএম ১টি আসনে এগিয়ে।
শমীক ভট্টাচার্য বলেন, সরকার তাঁরাই গড়বেন।
ভবানীপুরে কাজরী ব্যানার্জি বলেন, তাঁরাই জিতবেন,তাঁরা আমজনতার জন্য এত কাজ করেছেন, মানুষ তাঁদেরই পক্ষে আছেন, থাকবেনও।
ভবানীপুরে এখনও কোন প্রবণতা পাওয়া যায় নি। মুখ্যমন্ত্রী এখানে জয়ী হবেনই বলে তিনি দৃঢ়ভাবে জানান।
৯টা ৩৫ মিনিট—
বিজেপি ৭৬টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৬৪টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
শুভেন্দু অধিকারী বলেন, মালদা, মুর্শিদাবাদয় কংগ্রেস কিছু ভাল হয়েছে, নন্দীগ্রামে তিনি ৩ হাজার ভোটে এগিয়ে। তাঁর দাবি, এবার ইভিএমে ও হিন্দু মুসলিম প্রবণতা।হিন্দু ভোট এককাট্টা হয়ে বিজেপির পক্ষে যাচ্ছে। টিএমসি মুসলিম ভোটের সব আগের মত পাচ্ছে না। মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস ভাল ভোট পাচ্ছে। তিনি শান্তি বজায় রাখার আবেদন জানান। কোন ও হিংসা নয়। সবাইকে শান্তি, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আবেদন জানান।
৯টা ২৯ মিনিট—
বিজেপি ৭৪টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৬৩টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
বিশেষ সূত্রের খবর, ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনও মুখ্যমন্ত্রী, কখনও বিরোধী নেতা এগিয়ে যাচ্ছেন। সব কেন্দ্রেই সকাল সাড়ে আটটা অবধি শুধু পোস্টাল ব্যালট গণনা হওয়ার কথা৷ ইভিএমে অন্তত ১৪ রাউন্ড গোণা হবে৷
এখন অবধি পোস্টাল ব্যালটে বেশির ভাগ কেন্দ্রে বিজেপি এগিয়ে।
পাণ্ডবেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি।
৯টা ২৫ মিনিট—
বিজেপি ৭২টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৬৫টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
মালতীপুর কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর।
আসানসোল উত্তর কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক।
দুই রাজ্য এগিয়ে বিজেপি, একটিতে কংগ্রেস
এগজিট পোলের পূর্বাভাস মত কেরলে কংগ্রেস জোটই এগিয়ে। অসম, পুদুচেরিতে অনেকটাই এগিয়ে বিজেপি
৯টা ২২ মিনিট—
বিজেপি ৭১টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৬২টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
মাথাভাঙা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
সোনারপুর দক্ষিণে রূপা গাঙ্গুলী এগিয়ে লাভলী মৈত্র পিছিয়ে
সিউড়ি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী
ফালাকাটা এগিয়ে বিজেপি প্রার্থী।
দুর্গাপুর পশ্চিমে এগিয়ে বিজেপির লক্ষ্মণ ঘড়ুই।
নন্দীগ্রামে ৩ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী
রাসবিহারী কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এগিয়ে।
বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন।
দিনহাটায় পিছিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
সাগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল এগিয়ে।
পাথরপ্রতিমায় সমীর কুমার জানা এগিয়ে রয়েছেন।
জাঙ্গিপাড়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী।
খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এগিয়ে।
কয়েক জায়গায় সকাল থেকে সি সি ক্যামেরা নিয়ে ও অভিযোগ আসছে। এই বিষয়ে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, প্রযুক্তিগত কারণে ক্যামেরা বন্ধ থাকলেও তা সঙ্গে সঙ্গে ঠিক করা হয়েছে। সুব্রত গুপ্ত আরও জানান যে জেতার পর কোন বিজয় মিছিল করা যাবে না
৯টা ০৫ মিনিট—
পোস্টাল ব্যালটে বিজেপি ৭৩টি আসনে এগিয়ে।
পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস ৫৯টি আসনে এগিয়ে।
পোস্টাল ব্যালটে কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
নওদা ও রেজিনগর এগিয়ে হুমায়ুন কবিরের দল এ জে ইউ পি
শিলিগুড়িতে গৌতম দেব পিছিয়ে।
অধীর চৌধুরী ও মৌসম বেনজির নূর এগিয়ে
কলকাতার আটটি সেন্টারে চলছে কলকাতার ১১টি ও দক্ষিণ ২৪ পরগনার আরও ১১টি কেন্দ্রের গণনা
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম:- চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া
সাখাওয়াত মেঃ হাইস্কুল:- ভবানীপুর
সেন্ট টমাস বয়েজ স্কুল:- কলকাতা বন্দর
বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল:- রাসবিহারী
বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়:- বালিগঞ্জ
এপিসি রায় পলিটেকনিক কলেজ:- ভাঙড়, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ
আলিপুর বিহারীলাল কলেজ:- বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কসবা
হেস্টিংস হাউস কমপ্লেক্স:- মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, যাদবপুর, টালিগঞ্জ
নন্দীগ্রামে পোস্টাল ব্যালটে এগিয়ে শুভেন্দু অধিকারী, পোস্টাল গণনা শেষ এখন ইভিএম গণনা শুরু হল
শিলিগুড়িতে তৃণমূলের অভিযোগে গণনা থমকে আছে৷ তাদের অভিযোগ, পোস্টাল ব্যালট বাক্স খোলা আছে। মাটিগাড়া, নক্সালবাড়ি ও ফাঁসিদেওয়া য় গণনা শুরু করা যায় নি।
৮টা ৫৮ মিনিট—
বিজেপি ৭০টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৫৮টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
৮টা ৪১ মিনিট—
বিজেপি ৬৭টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৫৮টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
৮টা ৩৬ মিনিট—
বিজেপি ৬৩টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৫৭টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
৮টা ৩০ মিনিট—
বিজেপি ৫৪টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস ৫১টি আসনে এগিয়ে।
কংগ্রেস ২টি আসনে এগিয়ে।

Be the first to comment