বাতিল এবারের নিট পরীক্ষা, হচ্ছে সিবিআই তদন্ত 

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হয়ে গেল এবারের নিট পরীক্ষা। মেডিকেল শিক্ষায় সর্ব ভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা নেয় ন্যাশনাল টেষ্টিং এজেন্সি (এনটিএ)। গত ৩ মে সারা দেশের প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দেন। এরপর রাজস্থানে প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ ওঠে। আজ এনটিএ এই পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে। সিবিআই প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্ত করবে।

সূত্রের খবর, পরীক্ষার মাস খানেক আগেই রাজস্থানের বেশ কিছু পড়ুয়ার কাছে সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে যায়। পরে পরীক্ষার সময় তা হুবহু মিলে যায়। বিভিন্ন মহলে এই নিয়ে অভিযোগ ওঠে।

কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর তীব্র নিন্দা করেন।

রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকার কে নিশানা করে বলেন, নিট এখন কোন স্বচ্ছ পরীক্ষা নয়, নিলাম কেন্দ্র। গত দশ বছরে দেশে উননব্বই বার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে বলে তাঁর অভিযোগ।

কবে এই পরীক্ষা হবে এনটিএ তা পরে জানানো হবে বলে প্রকাশ। এর ফলে লক্ষ লক্ষ পড়ুয়া ও অভিভাবক মহলে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস হোল সিবিআই তা তদন্ত করছে।

দিল্লিতে কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী প্রশ্ন তোলেন, কি ভাবে প্রশ্ন ফাঁস হয়? সর্বত্র দুর্নীতি গ্রাস করেছে বলে আক্ষেপ করেন।

অবিলম্বে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার দায়িত্ব থেকে এনটিএ কে সরানোর দাবি করেন তিনি। বলেন, ভবিষ্যত প্রজন্ম কে নিয়ে ছিনিমিনি খেলা চলছে। শিক্ষা, পড়ুয়া মহলও এতে উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*