তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের জলপাইগুড়ির বাড়িতে আগুন

Spread the love

রোজদিন ডেস্ক : এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট তথা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাড়িতে আগুন। আগুনে বাড়ির বেশির অংশই পুড়ে গিয়েছে। তবে রাতে বৃষ্টি পড়ছিল বলে আগুন ছড়াতে পারেনি। শুক্রবার গভীর রাতের ঘটনা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তুমুল চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। যদিও পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়ি ফাঁকা থাকায় হতাহতের খবর নেই। কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত চলছে। নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তারও খোঁজ চলছে। যদিও বাড়িতে লাগানো হয়েছে বলে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছেন স্বপ্না। সংবাদমাধ্যমে বলেছেন, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল। শনিবার তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন স্বপ্না। জানা গিয়েছে, জলপাইগুড়ির পাতকাটা পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি স্বপ্নাদের। একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না। অন্যটি ফাঁকা। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ফাঁকা বাড়িটিতে আগুন লাগে। ফেসবুক নিজেই বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করেন স্বপ্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*