প্রাক্তন সরকারের আমলের সব জাতি শংসাপত্র খতিয়ে দেখা হবে

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার আগের আমলের দেওয়া সব জাতিগত শংসাপত্র যাচাই করবে৷ ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর থেকে এসসি, এসটি, ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে, তা সব খতিয়ে দেখা হবে। শুক্রবার এই মর্মে সংশ্লিষ্ট দফতর সব জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছে।

প্রসঙ্গত, প্রাক্তন সরকারের আমলে এই শংসাপত্র দেওয়া নিয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। দফতরের নতুন মন্ত্রী ক্ষুদিরাম টুডু এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন।

তাঁর বক্তব্য, টিএমসি আমলে বহু ভূয়ো শংসাপত্র দেওয়া হয়েছে৷ তা ব্যবহার করে অনেকে বহু সুযোগ সুবিধা নিয়েছেন৷ এই সব যে আর চলবে না, তাঁর বক্তব্যে তা স্পষ্ট। এমন কি তা ফিরিয়ে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

এর আগে তা আবার যাচাই করে দেখতে চায় সরকার। যে সব আধিকারিক এতে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*