- আজ ডায়মন্ড হারবারে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- নিটের প্রশ্ন ফাঁসে পুলিশের জালে এনটিএ-র কর্তা পিভি কুলকার্নি।
- পুনর্নির্বাচনের পাঁচদিন আগে ফলতায় গ্রেফতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সইদুল খান।
- চন্দ্রনাথ রথ খুনের সুপারি নেওয়া গ্যাংস্টার এখনও অধরা, সুপারির টাকা গিয়েছিল এই রাজ্য থেকেই, দাবি পুলিশের।
- পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষকে শুক্রবার সাড়ে ৯ ঘন্টা জেরা করল ইডি।
- প্রাক্তন অ্যাথলেট তথা তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের জলপাইগুড়ির বাড়িতে আগুন, পুলিশে অভিযোগ দায়ের স্বপ্নার।
- পূর্বতন সরকারের আমলের সব জাতি শংসাপত্র ফের খতিয়ে দেখা হবে।
- জয়ের ‘নেপথ্য কারিগর’ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে তার নিউটাউনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। শুভেন্দুই ‘সেরা মুখ্যমন্ত্রী’ বলে সার্টিফিকেট মিঠুনের।
- বিধান নগর উত্তর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জের।
- বন্ধ নয়, রবিবার খোলাই থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া বিজ্ঞপ্তি জারি করে জানালো ট্রাফিক পুলিশ
- আজই ভারতের উপকূলে ঢুকছে বর্ষা, রেহাই মিলবে গরম থেকে।
- পালাবদল হতেই রাজ্যের তিন বড় রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রের।

Be the first to comment