ফলতার লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর, তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের

Spread the love

রোজদিন ডেস্ক : ফলতার বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে ভোটগ্রহণের ৪৮ ঘন্টা আগে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী “পুষ্পা” জাহাঙ্গীর খান। যদিও এখন আর আইনত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ নেই। তাই ইভিএমে তার নাম থাকবে। রাজ্যে পালাবদলের পর একদা দুর্গ ফলতায় কোণঠাস হয়ে পড়ে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকে যান। এরপর জাহাঙ্গীরের পক্ষে আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরের পর তিনি।সরে দাড়ানোর ঘোষণা করেন। এই নিয়ে জাহাঙ্গীরকে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “পুষ্পা” তো ফুস হয়ে।গেল। আরে ডায়মন্ড হারবার মডেল বলেই কিছু ছিল না। ওদের দলের লোকেরাই তো বলেছিল ডায়মন্ড হাবরা মডেল। এই সব বুড়ো-হাবড়া দিয়ে আর হবে না। আমরা তো দেখেছি, ডায়মন্ড হারবারের প্রতিটি ল্যাম্প পোস্টে ছবি দিয়ে লেখা ছিল, “এবি ঝুঁকেগা নেহি”। তার কি হল? উনি তো টুইটে গোটা দেশের ব্যবস্থা বা ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলে৷ ডায়মন্ড হারবার মডেলকে।হারিয়ে দেখাক। এখন কী হচ্ছে? তাই বলছি, যারা বেশি বড় বড় কথা বলে তাদের কথায় পাত্তা দিতে নেই।

https://www.youtube.com/watch?v=jDgLdBQdm1E

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*