রোজদিন ডেস্ক :
দেশব্যাপী তোলপাড় তোলা আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যা মামলায় ফের সক্রিয় হতে হবে সিবিআই কে! আজ উচ্চ আদালতের দুই বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর জি করের সেই সেমিনার ঘর সিল করার নির্দেশ দিলেন সিবিআই-কে।
এর ফলে ভয়ংকর ওই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে সিবিআই-কে ফের সক্রিয় করার ইঙ্গিত মিলেছে।
আর জি করের তদন্তে খুশি ছিলেন না নির্যাতিতার মা বাবা। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন পুলিশ আধিকারিকদের ভূমিকা তদন্তের নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের ভূমিকাও।
এর আগে কলকাতা উচ্চ আদালতের তিনটি বেঞ্চ এই মামলা ছেড়ে দিয়েছে। গত সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিলেন, নতুন ডিভিশন বেঞ্চে আর জি কর মামলার শুনানি হবে।

Be the first to comment