রোজদিন ডেস্ক :
অবৈধ নির্মাণের দায়ে এবার তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জি, তাঁদের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-কে নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। সেখানে বলা হয়েছে, পুর কমিশনার কোন বাড়ির নির্মাণের প্ল্যান বহির্ভূত অবৈধ অংশ ভাঙা বা কাজ বন্ধের নির্দেশ দিতে পারেন। তবে তা ভাঙার আগে বাড়ির মালিককে নোটিশ দিতে হয়, সেই অনুযায়ী এই নোটিশ পাঠানো হল।
অভিষেক ব্যানার্জির সংস্থা, তাঁর মা লতা ব্যানার্জির নামে জারি করা নোটিশে সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।। যদি তা না মেলে তবে পুরসভা সাত দিনের কম নোটিশে অবৈধ অংশ ভেঙে দেবে। এর জন্য যা খরচ হবে তা ওই সম্পত্তির মালিক-কে দিতে হবে বলেও সাফ জানিয়েছে পুরসভা। এই সম্পত্তি সংক্রান্ত সব প্রয়োজনীয় নথিপত্রও পুরসভাকে পেশ করতে বলা হয়।
উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস এর নাম সামনে আসে। সংস্থার কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র, (যিনি কালিঘাটের কাকু নামে পরিচিতি পেয়েছিলেন) সগর্বে জানিয়েছিলেন, তাঁর সাহেব অভিষেক ব্যানার্জি-কে কেউ ছুঁতে পারবে না।
গত সপ্তাহে, গতকাল ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই অভিষেক ব্যানার্জির বিপুল সম্পত্তি নিয়ে তোপ দাগেন। এবার তাঁর আলিসান বাড়ির অবৈধ নির্মাণ পুরসভা ভাঙতে চলেছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment