পার্ক সার্কাস কান্ডে মূল চক্রী গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : পার্ক সার্কাসে গত রবিবার গোলমাল পাকানোর দায়ে মূল অভিযুক্ত ফরিদুল ইসলামকে আজ গ্রেফতার করল পুলিশ। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনা স্থলে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। পরিস্কার জানিয়েছিলেন, পুলিশের গায়ে হাত দেওয়া কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এরপরই আজ ফরিদুল ইসলাম গ্রেফতার হলেন। পুলিশের দাবি, রবিবার তিনিই সমাজমাধ্যমে পোস্ট করে লোকজন জড়ো করেছিলেন। সিসিটিভি খতিয়ে দেখে আজ তাঁকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ওই দিনের ঘটনায় ৪৬ জনকে গ্রেফতার করা হল।
বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা সহ একাধিক বিষয়ের প্রতিবাদে রবিবার বিক্ষুব্ধদের আক্রমণে রণক্ষেত্র হয়ে ওঠে পার্ক সার্কাস চত্বর। দেদার ইঁট, পাথর ছোঁড়া হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। শনিবার তাঁদের দেখতে গিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*