ফলতায় দ্বিতীয় স্থানে সিপিএম, খুশি দল

Spread the love

রোজদিন ডেস্ক: ফলতার পুনর্নিবাচনে দ্বিতীয় স্থানে দলের প্রার্থী শম্ভু নাথ কুর্মি উঠে আসায় খুশি সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এর জন্য দলের কর্মী ও প্রার্থী কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল যেখানে গরমে বরফের মত গলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে সিপিএম তাদের শক্তিকে সংহত করছে। তাঁরা যে প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই ফলাফল তার ই স্বীকৃতি। প্রান্তিক মানুষরা তাঁদের আশ্রয় স্থল হিসাবে সিপিএম কে বেছে নিচ্ছেন।
মহম্মদ সেলিম বলেন,তৃণমূল আসলে আর এস এসের একটা সাজানো বাহিনী ছিল। তারা মস্তানি, গুন্ডামি করে যা করেছে মানুষ তা মেনে নিতে পারছিলেন না।
তাঁরা যদি গণতন্ত্র কে ফিরিয়ে আনতে পারেন, মানুষের যদি মত প্রকাশের সুযোগ থাকে, তবে যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলে তা বোঝা যাচ্ছে৷
উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ফলতা থেকে ১ লক্ষ ৮৩ হাজার ভোট পেয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ১৯ টি বুথে ৯৯% ভোট পেয়েছিলেন তিনি।।বেলাগাম ভোট লুটের বিরুদ্ধে তাঁরা বারবার সরব হয়েছেন বলে সিপিএমের দাবি। এই ফলাফল তৃণমূলের গাজোয়ারির বিরুদ্ধে রায় বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*