রোজদিন ডেস্ক : সরকারি কর্মী কে হেনস্থার অভিযোগে এবার টি এম সি কাউন্সিলর বৈশ্বানর চ্যাটার্জি কে তলব করল নিউ মার্কেট থানা৷ তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগ আনা হয়েছে৷ শুক্রবার কলকাতা পুরসভা য় অধিবেশন কক্ষ খোলার জন্য দাবি জানান টি এম সি কাউন্সিলর রা। ওই সময় কর্মীদের সঙ্গে তাঁদের বচসা হয়। কর্মীদের কাজে বাধা দেওয়া, তাঁদের হেনস্থার প্রেক্ষিতে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। থানা থেকে বৈশ্বানর চ্যাটার্জি কে ডাকা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment