সপ্তাহের শুরুতে ফের বাড়ল পেট্রোল, ডিজেল, এই নিয়ে গত ১১ দিনে চারবার, দিশেহারা আমজনতা

Spread the love

প্রতিবেদন: গত শনিবার একপ্রস্থ দাম বেড়েছিল। তার ৪৮ ঘন্টার মধ্যে ফের আরও এক দফা বাড়ল দেশে পেট্রোল, ডিজেলের দাম। সব মিলিয়ে গত এগারো দিনে এই নিয়ে চারবার বাড়ল জ্বালানির দিন। এই পরিস্থিতিতে কার্যত দিশেহারা দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষ। এখন আশঙ্কা, এবার কবে বাড়বে রান্নার গ্যাস ও সিএনজির দাম। সোমবার সকালেই গোটা দেশে আরও এক পেট্রোপণ্যের দাম বাড়ল। এর ফলে শহর কলকাতায় এদিন থেকে লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে পেট্রোলের নতুন দাম হল ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজেলের দাম হল ৯৯.৮২ টাকা।

 

পাশাপাশি আরও একবার দেখে নেওয়া যাক দেশের অন্য শহরগুলিতে এই দুই পণ্যের দাম কত দাঁড়াল।

 

নয়াদিল্লি:

পেট্রোল ১০২.১২ টাকা

ডিজেল ৯৫.২০ টাকা

মুম্বই:

পেট্রোল ১১১.২১ টাকা

ডিজেল ৯৭.৮৩ টাকা।

চেন্নাই:

পেট্রোল ১০৭.৭৭ টাকা

ডিজেল ৯৯.৫৫ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*