রোজদিন ডেস্ক :
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীকে নিয়ে অমর্যাদাকর মন্তব্য করেছেন মহারাষ্ট্রর মন্ত্রী নীতেশ রানে। এর বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিট থানায় এফ আই আর দায়ের করলেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী। মঙ্গলবার তাঁরা নীতেশ রানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও নিয়েছেন বলে জানা গেছে।
রাহুল গান্ধীকে পাকিস্তানি চর বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্র র মন্ত্রী নীতেশ রানে। কেন্দ্রর এনডিএ সরকারের থাকা নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যর বিরুদ্ধে এই মন্তব্য করেন তিনি। যা নিয়ে কংগ্রেস কর্মী সমর্থক মহল ক্ষুব্ধ।

Be the first to comment