দশে দশ

Spread the love
  1. তিন জেলা উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি  নিয়ে কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
  2. সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখতে দেশজুড়ে সফর শুরু করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, দেশের সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। তাঁর সফর তালিকা রয়েছে পশ্চিমবঙ্গও।
  3. গ্রেপ্তার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদুড়িয়ায় একটি নির্জন বাগান বাড়ি থেকে বহু সরকারি ত্রিপল উদ্ধার এবং বান্ডিল বান্ডিল নথি পোড়ানোর প্রমাণ আসে পুলিশের হাতে। তার পরেই এই গ্রেপ্তার।
  4. স্বর্ণব্যবসায়ী খুনে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। চার মাস পরে সোমবার রাতে তাঁকে আটক করা হয় নিউ টাউন থেকে।
  5. মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে দেখা গেল লম্বা লাইন। ভিড় জমাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। অবৈধভাবে যাঁরা ভারতে বসবাস করতেন, যাঁরা দালালদের ধরে এ দেশে প্রবেশ করেছিলেন, তাঁরাই এবার বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন।
  6. সোমবার রাতের ঝড়বৃষ্টির কারণে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার পুরসভার হোর্ডিং পোস্ট ভেঙে পড়েছে। জলঘর এলাকায় রাস্তার উপরে বড় বড় গাছ উপড়ে পড়েছে।
  7. নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরের রঙের কারখানায় বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে খবর, রঙের কারখানা হওয়ায় নানা রকম রাসায়নিক মজুত ছিল। তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
  8. ভারতীয় শেয়ার বাজার খুলতেই সেনসেক্স পড়ল ১৩০ পয়েন্টের বেশি, নিফটিও ৩০ পয়েন্ট পড়েছে।
  9. ডেরা সাচ্চা সৌদা প্রধান জেলবন্দি গুরমীত রাম সিং ফের প্যারোলে মুক্ত। এ বার ৩০ দিনের জন্য।
  10. উত্তরপ্রদেশের উন্নাও জেলায় আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ছ’জনের। গুরুতর জখম ১২ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*