মোদিজির মন কি বাতে মুগ্ধ মুখ্যমন্ত্রী!

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতে মুগ্ধ! আজ তিনি প্রধানমন্ত্রীর জনপ্রিয় এই অনুষ্ঠানের ১৩৪তম পর্ব শুনে মুগ্ধতা ব্যক্ত করেন। সমাজ মাধ্যমে জানান, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ও জন অংশ গ্রহণ মূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে মন কি বাত অনুষ্ঠানে ওঁর অনুপ্রেরণা দায়ক মন্তব্য সত্যি ই মানবিক চেতনার উন্মেষ ঘটায়।
আজ মোদিজি চোল যুগের অমূল্য ঐতিহ্য পুনরুদ্ধারের প্রসঙ্গ তুলে ধরেন। নেদারল্যান্ডস থেকে ফিরিয়ে আনা প্রাচীন চোল যুগের তাম্রলিপিগুলি দেশের সমৃদ্ধ ইতিহাস, সামুদ্রিক শক্তি ও বিশ্বের সঙ্গে ভারতের সুদীর্ঘ সাংস্কৃতিক যোগাযোগের সাক্ষ্য বহন করে বলে মুখ্যমন্ত্রী জানান।
এই ছাড়া প্রধানমন্ত্রী আজ মন কি বাত অনুষ্ঠানে দেশের ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব এক সাফল্যের কথাও তুলে ধরেন। রাঁচিতে মাত্র দুদিনের মধ্যে তিনবার ১০০ মিটার জাতীয় রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন গুরিন্দরবীর সিং ও অনিমেষ কুজুর। তাঁদের এই সাফল্য বিকশিত ভারতের ক্রীড়া শক্তির উজ্জ্বল প্রতীক। প্রধানমন্ত্রী তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দেশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশবাসীকে পর্যাপ্ত পরিমাণে জলপান ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থাকার আহবান জানিয়েছেন। এতেও আপ্লুত মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*