কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবকুমার

উপস্থিত রাহুল গান্ধী, খাড়্গে

Spread the love

রোজদিন ডেস্ক: কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডি কে শিবকুমার। বুধবার বিকেলে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাঁকে শপথ বাক্য পাঠ করান। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সহ বহু বিশিষ্ট মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জি পরমেশ্বর।
সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া র পুত্র ইয়াথীন্দ্র ও মন্ত্রী হচ্ছেন। এইদিন ইয়াথীন্দ্র সহ ১২ জন নেতা ও মন্ত্রী হিসাবে শপথ নেন। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ উপলক্ষে বেঙ্গালুরুতে উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*