বাংলাদেশে হাদি হত্যা নিয়ে মমতা ব্যানার্জি র মন্তব্য ঘিরে উত্তাপ

Spread the love

রোজদিন ডেস্ক: বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির হত্যাকান্ডে পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী র উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের একটি হত্যাকান্ডে কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? তিনি সবটা ই জানেন।
তাঁর এই মন্তব্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার ইনক্লাব মঞ্চের পক্ষে জরুরি সাংবাদিক বৈঠক করে হাদি হত্যার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্ত উদঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশে ইনক্লাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদির হত্যা নিয়ে তোলপাড় উঠেছিল। এই প্রেক্ষিতে সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। তরুণ দীপু দাসের নিষ্ঠুর, নৃশংস হত্যায় শিউরে ওঠে দেশ বিদেশ।
বুধবার ইনক্লাব মঞ্চের নেতা আবফুল্লাহ আল জাবের বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানান। হাদি হত্যার নেপথ্যে গভীর দেশি বিদেশি চক্রান্ত থাকতে পারে বলে তাঁরা মনে করেন। মমতা ব্যানার্জি র বক্তব্য উল্লেখ করে তিনি বলেন,এই হত্যার নেপথ্যে বাংলাদেশের এমন কোন ব্যক্তি, সংস্থা জড়িত থাকতে পারে, যার পরিচয় প্রকাশ পেলে দেশে বড় ধরনের প্রতিক্রিয়া হতে পারে। অন্তর্বতী সরকারের আমলে হাদি কে হত্যার জন্য ভারত তাদের ও এই কাজে যুক্ত করেছিল কিনা তাঁরা জানতে চান। উল্লেখ্য, হাদি হত্যার দুই অভিযুক্ত কে বনগাঁ সীমান্তে পশ্চিম বঙ্গের এস টি এফ গ্রেফতার করেছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*