দশে দশ

Spread the love
  1. সেবক-রংপো ব্রডগেজ রেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ২০ একর সরকারি জমি উত্তর-পূর্ব সীমান্ত রেলকে হস্তান্তর করবে রাজ্য। নাগরাকাটার বামনডাঙা এলাকায় এই জমি দেওয়া হবে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রী দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল এই সিদ্ধান্তের কথা জানান।
  2.  শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার এক মাসের মধ্যেই তাঁর সঙ্গে দেখা করলেন বিশিষ্ট শিল্পপতির ছেলে কর্ণ আদানি। আজ, বুধবার প্রায় ঘণ্টাখানেকের বৈঠক হয় শুভেন্দু ও কর্ণর।
  3. বুধবার সকালে ৫৮ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপ-দলনেতা হিসেবে শিউলি সাহা, জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনের নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া চিফ হুইপ হিসেবে আকরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে চিঠিতে। এই নেতা-নেত্রীদের দাবি, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানতে চান।
  4. ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের মৌখালির বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বাড়িতে নেই শওকত। আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। তাঁকে সঙ্গে নিয়েই মৌখালির বিভিন্ন প্রান্তে ঘোরেন তদন্তকারীরা।
  5. শওকতের বাড়ি থেকে কিছুটা দূরে মৌখালি ব্রিজের কাছে ‘অরণ্যের কূলে’ নামে একটি রেস্টুরেন্ট আছে। সেটি শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বলে দাবি। আপাতত সেখানে তল্লাশি চালাচ্ছেন NIA আধিকারিকরা।
  6.  ১৪ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়ি দখল করে রাখার অভিযোগ জয়প্রকাশের বিরুদ্ধে। একইসঙ্গে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ করা হতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
  7. অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি? সম্পত্তির কোন অংশ নিয়ে আপত্তি? কতটা অংশ জুড়ে সমস্যা রয়েছে? এই বিষয়ে কলকাতা পুরনিগমকে তথ্য় জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে জানাতে হবে সেই তথ্য।
  8. মঙ্গলবার গভীর রাতে গোপনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ে বিএসএফ–এর গুলিতে জখম হয়েছেন দুই বাংলাদেশি। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন কালিন্দী নদী সাঁতরে পেরোনোর সময়ে গুলিতে জখম হন মহিউদ্দিন গাজী (৪২) ও মহম্মদ শাহীন (২৮)।
  9. শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ফলে আজ আসছেন না তিনি।

  10. পুনের থিঙ্ক টেকনোলজি ইন্ডিয়া কোম্পানি হঠাৎ কোনও আগাম ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপদে পড়েন কোম্পানির কর্মীরা। রাতারাতি চাকরিহারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সদ্য স্নাতক এবং ইন্টার্ন-সহ ৭০০-রও বেশি কর্মী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*