রোজদিন ডেস্ক: রাজ্যে সব মাদ্রাসার সমীক্ষার কাজ শুরু হোল। রাজ্যের সংখ্যা লঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তি তে রাজ্যের সব মাদ্রাসার বিশদ তথ্য পেশ করতে বলা হয়েছে। আগামী ৫ জুলাই এর মধ্যে সব জেলা শাসক কে এই রিপোর্ট দিতে হবে। কবে এই সব মাদ্রাসা নথিভুক্ত হয়েছে, পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা,শিক্ষাকর্মী সহ তা আবাসিক কিনা ইত্যাদি সব তথ্য পেশ করতে হবে।
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এই সব তথ্য চায় সরকার। এর সঙ্গে মাদ্রাসা গুলিতে পঠন পাঠন, পড়ুয়া ছাঁটাই এর কোন সম্পর্ক নেই৷ স্বচ্ছ ভাবে মাদ্রাসাগুলি যাতে চলে, কোন বেনিয়ম না হয়, এই উদ্দেশ্যে ই সমীক্ষা করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা যায়।

Be the first to comment