যাদবপুর স্টেশনে রেলের জমি খালি করাকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, সৃজন ভট্টাচার্য-সহ গ্রেপ্তার ৬

Spread the love

রোজদিন ডেস্ক : যাদবপুর স্টেশনে রেলের জমি খালি করাকে কেন্দ্র করে উত্তপ্ত হল এলাকা। গত কাল রাতে চলল বুলডোজার অভিযান। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জড়ো হতে থাকে কেন্দ্রীয় বাহিনী ও বুলডোজার। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সৃজন ভট্টাচার্য-সহ তার সঙ্গীরা। তবে শেষ রক্ষা হলো না। লাঠিচার্জ হলো তাদের ওপর। আটক করা হয়েছে ৬ জনকে। এবং তারপরেই চলে বুলডোজার।

এর আগেও এই অবস্থা  তৈরি হয়েছিল। কোনো ভাবে ঠেকানো গিয়েছিল সেই সময়। সাধারণ মানুষ ও এসএফআই কর্মীদের বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশ কর্মীরা। সে দিন তারা ভাঙতে পারেনি কোনো দোকান।  তবে কাল আর রক্ষা করতে পারেনি তারা।

পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন— রামগড়ের ঋতব্রত ঘোষ, জয়রাজ ভট্টাচার্য। সুজন চক্রবর্তীর সিটি স্ক্যান হয়েছে কেপিসি-তে। সব মিলিয়ে আহত প্রায় ১৫। যাদবপুর স্টেশন সংলগ্ন সব দোকান ভেঙেছে। বাকি যা আছে ১৫ দিনের নোটিশ দিয়েছে রেল। এদিকে, রাত তিনটের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের সামনে বিক্ষোভ শুরু করেছে ছাত্রছাত্রীরা, এসএফআই-এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ সকলের অবিলম্বে মুক্তির দাবিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*