রোজদিন ডেস্ক :
নতুন সরকারের বাজেটে তাঁদের জন্য কোন উপহার থাকবে কিনা তা নিয়ে কর্মী মহলে চর্চা শুরু হয়েছে। এর মধ্যে অবশ্যই তাঁরা চান বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিক রাজ্য।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, ২২ জুন রাজ্য বাজেটে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার ঘোষণা থাকবে বলে আশা।
এই ছাড়া সরকারের পশ্চিম বঙ্গ স্বাস্থ্য প্রকল্পর (ডবলিউ বি এইচ এস) আওতায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানকারীরা-সহ সব কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, গ্রন্থাগারের কর্মী প্রমুখদের আনার জন্য সরকারকে আর্জি জানান তিনি।
কিংকর অধিকারী জানান, আগের সরকারের কাছে বারবার এই দাবি জানিয়ে তা মানা হয়নি, গত ২৯ মে নবান্নে নতুন সরকারের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, অর্থ সচিবকে এই মর্মে দাবিপত্র দিয়ে এসেছেন। আশা নতুন সরকার তাঁদের আর্জিতে সাড়া দেবেন।

Be the first to comment