রোজদিন ডেস্ক : মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের পর এবার কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। পুরসভার বর্তমান কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করল রাজ্য প্রশাসন। সোমবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, কলকাতা পুর আইন, ১৯৮০-এর ১১৭ ধারার অধীনে অবিলম্বে কেএমসি ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে মেয়র, মেয়র-ইন-কাউন্সিল, চেয়ারম্যান এবং পুরসভার সমস্ত কমিটির সদস্যদের পদ শূন্য হয়ে গেল। রাজ্য সরকারের নির্দেশে কলকাতা পুরসভার কমিশনারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বাধিক ছয় মাসের জন্য তিনি পুরসভার সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। পুরসভা ভেঙে যাওয়ার ফলে যাতে প্রশাসনিক শূন্যতা তৈরি না হয় এবং নাগরিক পরিষেবা চালু থাকে, সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।

Be the first to comment