যাদবপুরে হকার উচ্ছেদ, জামিন পেলেন সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জন

Spread the love

রোজদিন ডেস্ক : 
যাদবপুরে হকার উচ্ছেদে বাধা দিয়ে গতকাল গভীর রাতে গ্রেফতার হওয়া সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জন আজ জামিন পেয়েছেন।
উল্লেখ্য, গতকাল যাদবপুরে রেলের হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার বাধে। সিপিএম, কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল, সংগঠন এর তুমুল প্রতিবাদ জানান। ছিলেন বহু সাধারণ মানুষ, পড়ুয়ারাও। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠি চালায়। আহত হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ কয়েকজন। উচ্ছেদে বাধা দেওয়ায় পুলিশ
সৃজন ভট্টাচার্য সহ কয়েকজনকে গ্রেফতার করে।
আজ আলিপুর আদালত সৃজন-সহ পাঁচ জনের জামিন মঞ্জুর করেছে।
সূত্রের খবর, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী আদালত চত্বরে সৃজন ভট্টাচার্যর সঙ্গে দেখা করেন৷ উচ্ছেদের ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ বিধায়ক বলেন, সরকারের কাজ কর্মসংস্থান করা, রুটি রুজি কাড়া নয়। বামপন্থীরা রাস্তায় আছেন, তাঁরাও রাস্তায় আছেন বলে নওসাদ সিদ্দিকী জানান। বলেন, আমজনতার কন্ঠ হয়ে তাঁরা মাঠে ময়দানে থাকবেন। আইন সভা হোক আর রাস্তা, মানুষের কথা তুলে ধরবেন।
জামিন পাওয়ার পর সৃজন ভট্টাচার্য দৃপ্তভাবে বলেন, এর আগে তাঁরা আইনি কাগজপত্র দেখানোয় উচ্ছেদকারীরা চলে গেছিলেন। কথা ছিল, আজ আদালত খুললে ফের এই বিষয় তোলা হবে। কিন্তু ওঁরা অপেক্ষা করলেন না। এটা বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি। বলেন, এই উচ্ছেদের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে। মানুষ তাঁদের পাশে থাকবেন বলে সৃজন ভট্টাচার্য আশা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*