কড়া নিরাপত্তায় আদালতে জাহাঙ্গির খান, দাঁড়ালেন না কোন আইনজীবী

Spread the love

রোজদিন ডেস্ক : 
কড়া নিরাপত্তার ঘেরাটোপে ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খান-কে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে। তাঁর হয়ে কোন আইনজীবী দাঁড়াবেন না বলে আদালতের বার এসোসিয়েশন জানিয়েছে। জাহাঙ্গির খানের হয়ে কোন আইনজীবী সওয়াল করতে আগ্রহী নয় বলে সূত্রের খবর।
গতকাল নেপাল সীমান্তে ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খান-কে গ্রেফতারের খবরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ফলতায় ছিল রীতিমত উৎসবের মেজাজ। অতি উৎসাহীরা ওখানে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে। অনেকে জাহাঙ্গির খানের বাড়িও চড়াও হয় বলে জানা গেছে।
তাঁর বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগের শেষ নেই। একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আজ তাঁকে আদালতে আনা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। আদালত চত্বরে প্রচুর সাধারণ মাবুষ ও ভিড় করেছেন। তোয়ালেতে মুখ ঢেকে কড়া প্রহরায় তাঁকে আদালতে তোলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*