সব্যসাচী দত্তকে ছোঁড়া হল ডিম, গোবরও 

Spread the love

রোজদিন ডেস্ক :

বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে আজ আদালতে পেশ করা হয়। গতকাল গভীর রাতে তাঁকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করে। এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে বহু মানুষ থানার সামনে ভিড় জমান। অনেকে ডিম, টমেটো, এমনকি গোবর নিয়েও সেখানে আসেন। সবার মুখেই অভিযোগ, এমন তোলাবাজ নেতা কমই আছেন। থানা থেকে সব্যসাচী দত্তকে বার করার সময় পুলিশকে রীতিমত বেগ পেতে দেখা যায়৷ উত্তেজিত জনতা ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম, টমেটো ইত্যাদি ছুঁড়লে তা অনেক পুলিশ কর্মীদের পোশাকে গিয়ে পড়ে। এই অবস্থায় কোন রকমে তাঁরা সব্যসাচী দত্তকে নিয়ে গাড়িতে ওঠেন। থানার সামনে ডিম, গোবর, টমেটো ইত্যাদি পড়ে থাকতে দেখা যায়।

বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী শারদ্বত মুখার্জি বলেন, উনি কবে গ্রেফতার হবেন তিনিও ভাবছিলেন৷ যেভাবে তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন কোথায় যে রাখা হবে বলে কটাক্ষ করেন৷ মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী তো বলেইছেন ব্রিগেডে জেল তৈরি করতে না হয়!

বিধাননগরের ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী সব্যসাচী দত্তের বিরুদ্ধে কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ করেছেন, যা অস্বীকার করে পালটা তাঁর বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ এনেছেন ধৃত তৃণমূল নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*