রোজদিন ডেস্ক :
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে আজ বিকেলে সিআইডি আধিকারিকের এক বড় দল আসেন। ৩০ বি হরিশ চ্যাটার্জি রোডের এই বাড়িই তৃণমূলের কেব্দ্রীয় দলীয় কার্যালয়। বিশাল এই দলে বহু মহিলা সিআইডি আধিকারিকও আছেন৷ সূত্রের খবর, বিধানসভা ভবনে বিধায়কদের সই জাল নিয়ে ঘটনায় তাঁরা অনুসন্ধান করতে এসেছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ও অভিষেক ব্যানার্জি বা তাঁর পরিবারের কেউ আসেননি। বেশ কিছুক্ষণ পর তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী আসেন। সিআইডি আধিকারিকরা ভিতরে যেতে চাইলে তিনি কিছুতেই রাজী হননি। যা নিয়ে তাঁদের বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলে।
তিনি নিজে এখানে স্বেচ্ছায় পরিষেবা দিচ্ছেন বলে জানান। তাঁর বক্তব্য, সিআইডি আধিকারিকরা অভিষেক ব্যানার্জির নামে চিঠি নিয়ে এসেছেন, তিনি কিভাবে তাঁদের ভিতরে প্রবেশ করতে দেবেন?
এই নিয়ে উভয় পক্ষে কথোপকথনে রীতিমত নাটকীয় পরিস্থিতি হয়।
একদিকে শুভাশিস চক্রবর্তী তাঁদের বলেন, তিনি কোন বাধা দিচ্ছেন না, আবার বলেন, যাঁর নামে চিঠি নিয়ে সি আই ডি আধিকারিক রা এসেছেন, তাঁর অনুপস্থিতিতে তিনি কি ভাবে ওঁদের প্রবেশ করতে দেবেন?
উল্লেখ্য, আজ বিকেল পাঁচটায় সি আই ডি কার্যালয়ে অভিষেক ব্যানার্জিকে তলব করা হয়েছে।
প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী সিআইডি কে বলেন, ওঁরা দিল্লি তে আছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে গেছেন৷ অভিষেক ব্যানার্জিকে দুদিন সময় দেওয়া হোক বলে তিনি আবেদন করেন৷ সিআইডি আধিকারিকরা তখন পাল্টা জানতে চান, তিনি কিভাবে এই আবেদন করতে পারেন?
এর কোন সদুত্তর তৃণমূল নেতাকে দিতে দেখা যায়নি।
উল্লেখ্য, সরকারিভাবে ৩০ বি হরিশ চ্যাটার্জি রোড প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি ও দলের কেন্দ্রীয় দলীয় কার্যালয়ও।
এখন বিকেল চারটে, সিআইডি আধিকারিকরা এখানে দাঁড়িয়ে আছেন৷
অন্যদিকে অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রীটের অফিসেও সিআইডি আধিকারিকরা গেছেন৷ সব মিলিয়ে টানটান উত্তেজনা গোটা এলাকায়।
বিকেল চারটে বেজে চোদ্দ মিনিট। সিআইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করলেন। এসেছেন কালিঘাট থানার পদস্থ আধিকারিকরাও। তাঁদের সঙ্গে কথা বলে তৃণমূলের দলীয় কার্যালয় তল্লাশি করতে তাঁরা ভিতরে প্রবেশ করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী র বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন সিআইডি আধিকারিক রা। বিধায়ক দের সই জাল কান্ডের অনুসন্ধান ও তল্লাশি করতে তাঁরা এসেছেন। মূলত এখানে থাকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁরা তল্লাশি করবেন।
কিভাবে তা হবে তা নিয়ে তাঁরা সম্ভবত নিজেদের মধ্যে আলোচনা করছেন। বাইরে বিশাল কেন্দ্রীয় বাহিনী প্রহরায় আছেন।
অন্যদিকে ক্যামাক স্ট্রীটে অভিষেক ব্যানার্জির অফিসে গেলেও কোন সহযোগিতা পাচ্ছেন না৷ সূত্রের খবর, সিআইডি ওখানে তল্লাশি করছেন।

Be the first to comment