রোজদিন ডেস্ক :
ফ্রান্সের নান্সির কাছে টমব্লেনে আজ এক বিমান দুর্ঘটনায় ১১ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। স্কাইডাইভারদের নিয়ে বিমানটি যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। সূত্রের খবর, বিমানে চালক ছাড়া পাঁচজন ইন্সট্রাক্টর, পাঁচ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র জরুরি পরিষেবাকারীরা অকুস্থলে চলে যান। কি কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা শোকস্তব্ধ।

Be the first to comment