অপারেশন সিঁদুর, রাজনাথ সিং এর বিরুদ্ধে অধিকারভঙ্গের অভিযোগ আনতে চায় কংগ্রেস!

Spread the love

রোজদিন ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানে কেউ নিহত হন নি বলে সংসদ কে কেন্দ্রীয় সরকার অসত্য বলেছিল। এর জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে উদ্যোগ নিচ্ছে কংগ্রেস। এই বিষয়ে ব্যবস্থা নিতে কংগ্রেস সাংসদ তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে সি বেণুগোপাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কে চিঠি দিয়েছেন। লিখেছেন, গত বছর ২৮ জুলাই পহেলগাঁও এ জঙ্গি হানা ও অপারেশন সিঁদুর নিয়ে সংদদে আলোচনা কালে প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, “এতে আমাদের কোন সেনার ক্ষতি হয় নি। ”
অথচ ৬ জন সেনা ওই অভিযানে প্রাণ হারিয়েছিলেন।
বেনুগোপালের অভিযোগ, সংসদে প্রতিরক্ষামন্ত্রী যা বলেছিলেন তা ঠিক ছিল না। তিনি ওঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চেয়ে অধ্যক্ষ কে চিঠি দেন।
সমাজ মাধ্যমে তিনি আরও বলেন,প্রতিতক্ষা মন্ত্রী দেশবাসীকে অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা বলেছেন। এটি সেনা শহিদ পরিবারগুলির অপমানের সামিল।।
উল্লেখ্য, গত ২৬ জুন কেন্দ্র অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে। যা নিয়ে বিস্মিত বিভিন্ন মহলে চর্চা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*