‘আমরাই আসল তৃণমূল’, আজ শুক্রবার বিকেলের মধ্যে কমিশনে নথি পেশ করতে হবে ঋতব্রত শিবিরকে

Spread the love

প্রতিবেদন: ‘আমরাই আসল তৃণমূল’। এই দাবি ও পালটা দাবির ফয়সালা হতে চলেছে নির্বাচন কমিশনে। এরই মধ্যে কমিশনের দেওয়া নির্দিষ্ট সময়সীমা মেনে সোমবার বিকেল পাঁচটার মধ্যে কমিশনে তাদের স্বপক্ষে নথিপত্র জমা দিয়েছে কালীঘাট তৃণমূল। কিন্তু কিছুটা সময় চেয়ে নেয় ঋতব্রত শিবির। তাদের আর্জি মেনে ১০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত সময় দেয় কমিশন। আজ শুক্রবার সেই সময়সীমা শেষ হচ্ছে। ফলে আজকের মধ্যেই তাদের নথিপত্র দাখিল করতে হবে। তারপর নির্বাচন কমিশন এই নথিপত্র যাচাই করে এবং দুই পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কারা আসল তৃণমূল। নথি জমা করার পাশাপাশি তৃণমূল কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে যে তারা ঋতব্রত শিবিরকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে। দলের শীর্ষনেতৃত্বের অনুমোদন ছাড়া ঋতব্রতরা কোন এক্তিয়ারে কমিশনের সঙ্গে বৈঠক করল, সে প্রশ্নও তুলেছে কালীঘাট তৃণমূল। পাশাপাশি কীভাবে একটা ব্লক জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকতে পারে, সেই প্রশ্নও মমতাপন্থীদের। এদিকে মমতাপন্থীদের আরও অভিযোগ, তাদের জমা দেওয়া ১৪ পাতার নথির কপি পাঠানো হয়েছে ঋতব্রতপন্থীদের। তাদের জমা দেওয়া নথির কপি অপরপক্ষকে দেওয়ার পরও, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিক্ষুব্ধদের নথি জমা পড়েনি। বরং মমতাপন্থী তৃণমূলের নথি হাতে পেয়ে নিজেদের উত্তর সাজানোর বাড়তি সুযোগ পেয়ে যাচ্ছে তারা। তবে এই নিয়ে কমিশনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*