রোজদিন ডেস্ক :
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় যান জট সহ নানা অসুবিধা দেখা দিয়েছে। ভি আই পি রোডের ওপর একটি গাড়ি বিকল হয়ে তার অর্ধেক জলের তলায় চলে যায়৷ পরে ক্রেন দিয়ে তা তোলা হয়।
দক্ষিণের তুলনায় উত্তর কলকাতা ও শহরতলিতে বৃষ্টি বেশি হয়েছে। পুরসভা দ্রুত জমা জল বার করার প্রয়াস নিয়েছে।
আগামী সপ্তাহের প্রথম দিক অবধি বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও,।
সূত্রের খবর, বৃষ্টিজনিত দুর্যোগের দরুণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আকাশপথে না গিয়ে সড়কপথে মুর্শিদাবাদে রওনা দেন। সেখানে তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা৷ যাওয়ার কথা রেজিনগরেও।
সন্ধ্যায় বহরমপুরে দলের সাংগঠনিক বৈঠক করার কথা আছে তাঁর।
মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর এই প্রথম মুর্শিদাবাদ সফর নিয়ে এলাকায় আগ্রহ, খুশির সঞ্চার হয়েছে। গতকাল বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান সহ তৃণমূলের কয়েকজন সাংসদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

Be the first to comment