ইডির থেকে এবি বেশি ভয়ঙ্কর, মমতার হাত ছেড়ে অভিষেককে তোপ মদনের

Spread the love

রোজদিন ডেস্ক :

ইডি-র থেকে এবি ( অভিষেক ব্যানার্জি!) বেশি ভয়ঙ্কর বলে সদ্য মমতার সঙ্গ ছেড়ে মন্তব্য করলেন মদন মিত্র। আজ বিধানসভা ভবনে তিনি ঋতব্রত শিবিরে যোগ দেন৷ এরপর বিধানসভা ভবনের বাইরে সাংবাদিকদের কাছে তাঁর এতদিনের জমা ক্ষোভ একের পর এক উগরে দেন৷ মমতা শিবির ছেড়ে আসা অন্য নেতাদের মতই অভিষেক ব্যানার্জিকে নিশানা করে বলেন, ওঁর জন্য ই দলের এই অবস্থা৷ তিনি অভিষেক ব্যানার্জিকে সরাসরি বলেছিলেন, কিছুদিনের জন্য সরে যেতে। কিন্তু উনি শোনেননি। অভিষেকের জন্য তিনিও দল ছাড়লেন বলে সাফ জানান। যেভাবে দলের টাকায় উনি বিমানে যাতায়াত করেছেন, তা যদি সাধারণ বিধায়কদের দিতেন, অনেক ভাল হোত। নিজেকে তিনি মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী, পার্শ্বসঙ্গী ছিলেন না বলে মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারীও অভিষেকের জন্য দল ছেড়েছিলেন।

সাবেক তৃণমূলে দম বন্ধ করা পরিস্থিতি ছিল। কেউ ভয়ে কথা বলতে পারেন না৷ নির্বাচনের পর মমতা ব্যানার্জি বৈঠকে সবাইকে উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানাতে বলেন, এতে বিস্মিত তাঁরা।

অভিষেক কখন কি করেন, কাকে তাড়িয়ে দেন, এর জন্য সবাই ভয়ে কাঁটা হয়ে থাকতেন।

ঋতব্রতর তৃণমূল অনেক স্বচ্ছ, প্রাণবন্ত বলে জানান।

রাজনীতির বর্ণময় হাস্যমুখ মদন মিত্র জোর দিয়ে দাবি করেন, তিনি কোন দুর্নীতি করেননি। টাকা নিয়ে চাকরি দেননি।

নতুন শিবিরে যোগ দিয়ে বলেন, ঝড় উঠেছে, একদিন তা তুফান হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*