- জোর প্রস্তুতি পূর্ব মেদিনীপুরের মেচেদা ইস্কনের মন্দিরে। এই জগন্নাথ মন্দিরের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামিকাল বিকেলে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে আসেন কামদুনির নির্যাতিতার পরিবার। সঙ্গে রয়েছেন কামদুনি আন্দোলনের দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।
- তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কালীঘাট তৃণমূলের শিবির ছেড়ে এ বার ঋতব্রত শিবিরে মদন মিত্র।
- শ্লীলতাহানি, মারধরের হুমকি ও জোর করে অন্যের বাড়িতে প্রবেশের অভিযোগে এ বার গ্রেপ্তার হলেন জঙ্গলমহলের তৃণমূলের দাপুটে নেতা গৌর টুডু। মঙ্গলবার রানীবাঁধের এক মহিলা রানীবাঁধ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গৌর টুডুকে পুলিশ গ্রেপ্তার করে।
- গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন নদীর ধারের সরকারি জমিতে বে-আইনিভাবে নির্মিত তৃণমূল আমলের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত আত্ম সহায়কের রিসর্টের দখল নিল মাল মহকুমা প্রশাসন। লাগিয়ে দেওয়া হল সরকারি বোর্ড।
- হলদিয়ার প্রভাবশালী তৃণমূল নেতা শেখ আজগর আলির দাদা শেখ আশরাফকে কলকাতা থেকে গ্রেফতার করেছে হলদিয়া থানার পুলিশ।
- কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর দেড়টা নাগাদ বিধাননগর আদালত থেকে বেরোন অভিষেক। প্রায় দেড়ঘণ্টা আদালতে ছিলেন তিনি।
- অভিষেকের জন্য তাঁকে জেলে যেতে হয়েছিল বলে অভিযোগ করলেন অনুব্রত মণ্ডল।
- এ বছর ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাই শহিদ দিবস পালন করতে পারবে না কালীঘাট তৃণমূল। বুধবার মমতাপন্থী তৃণমূলের মামলার পরিপ্রেক্ষিতে একথা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট।
- ডিপিএল-এর কুলিং টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো দুই ঠিকা কর্মীর। বুধবার বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজ্যের অন্যতম বিদ্যুৎ উৎপাদন সংস্থা দুর্গাপুরে ডিপিএল কারখানায়। মৃত দুই কর্মীর নাম উমেশ সাউ ও পিন্টু ঘোষ।
- নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।
- ১২০ বোতল বেআইনি বাংলা মদ-সহ অটো ও চালককে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
- একটি ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তল্লাশি করতে গিয়ে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। হাওড়া থেকে ৩ জনকে গ্রেফতার করেছে।
- শালী নদীর বাঁশের সাঁকো ভেঙে নদীর জলে পড়লেন দুই বাইক আরোহী-সহ মোট ৪ জন। দ্রুত স্থানীয় বাসিন্দারা নদীর জল থেকে ওই ৪ জনকে উদ্ধার করে।
- জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সিনিয়র এ বিভাগ বালিকায় দু’টি সোনার পদক পেল সাঁকরাইলের চাঁপাতলার বাসিন্দা সৃজিতা কাঁড়ার।

Be the first to comment