অভিষেক ব্যানার্জির পাঁচ মিনিটের কন্ঠস্বর রেকর্ড হোল ডিজিটাল মাধ্যমে

Spread the love

রোজদিন ডেস্ক : 
সাংসদ অভিষেক ব্যানার্জির কন্ঠস্বরের নমুনা আজ ডিজিটাল মাধ্যমে গ্রহণ করা হোল। দুপুর ১২টার কিছু আগে কড়া নিরাপত্তায় তিনি বিধাননগর আদালতে যান। সেখান থেকে ১টা ২৭ মিনিটে বেরোন। সূত্রের খবর, সিআইডি, ফরেনসিক আধিকারিকদের উপস্থিতিতে তাঁর কন্ঠস্বরের নমুনা গ্রহণ করা হয়। পাঁচ মিনিটের এই নমুনা সংগ্রহের জন্য এলাহি ব্যবস্থা ছিল। এক পাতার একটি স্ক্রিপ্ট তাঁকে দুবার পড়তে বলা হয়। একবার ধীরে ধীরে, একবার দ্রুত। ফরেনসিক বিশেষজ্ঞরা এই স্ক্রিপ্ট তৈরি করেছিলেন। ডিজিটাল মাধ্যমে তা রেকর্ড করা হয়।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে একাধিক জনসভায় অভিষেক ব্যানার্জির বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*