- কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আড়াই হাজার সমর্থক নিয়ে সভা করতে পারবে তৃণমূল বলে শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে।
- রাজ্যের ফিল্ড লেভেল অফিসার থেকে এক্সটেনশন অফিসার পদমর্যাদার কর্মীদের বদলি নিয়ে এই নীতি মেনে চলার কথা বলেছে রাজ্য সরকার। বদলি সংক্রান্ত যা যা নীতি নেওয়া হয়েছে, সেগুলি এক সময়ে মেনে চলা হতো।
- বুধবার ফেসবুক লাইভে এসে অভিষেকের সমর্থনে দাঁড়ালেন মমতা। সোজাসুজি বলে দিলেন, ‘এ সব দল ছাড়ার বাহানা মাত্র।’ তাঁর কথায়, অভিষেকের বিরুদ্ধে ৫০ খানা মামলা হয়েছে। যেভাবে অভিষেক লড়াই করছে, তাতে তার সব অন্যায় ক্ষমা করে দেওয়া যায়।
- নদিয়ায় চিনিকল দুর্নীতিতে নাম জড়াল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে মামলা দায়ের হয়েছে কালীগঞ্জের প্রাক্তন বিধায়ক শেখ হাসানুজ্জামান এবং ওই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক আলিফা আহমেদের বিরুদ্ধেও।
- কুণাল ঘোষকে মহাভারতের শকুনির সঙ্গে তুলনা অর্জুন সিং-এর। মমতার সঙ্গে থেকে কালীঘাট তৃণমূলকে শেষ করার শপথ নিয়েছেন কুণাল। তিনিই আসল নাটের গুরু। তোপ অর্জুন সিং-এর।
- খড়গপুর টাউন থানার এলাকায় টানা দুই দিনের বিশেষ অভিযানে বড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অভিযানে মোট ৬টি মোটরবাইক, ১টি স্কুটি, ১টি টোটো এবং ১টি টেলিভিশন উদ্ধার করা হয়েছে।
- পশ্চিম বর্ধমানের অন্ডালে ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওভারহেড জলের ট্যাঙ্ক।হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওভারহেড জলের ট্যাঙ্ক। দুই জন মহিলা আহত হয়েছেন বলে খবর। আহতরা হলেন প্রভাবতী ভুঁইয়া ও সঙ্গীতা দেবী।
- এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে নিল বিজেপি। বুধবার অনাস্থা ভোটের মাধ্যমে এই পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ডটি ভেঙে দেওয়া হয়।
- বুধবার সন্ধ্যায় হাওড়ার আন্দুলে ভরা বাজারে দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রিতিকা সামন্ত (১৬)।
- পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভীমেশ্বরী বাজারে পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে দাদার মৃত্যু। মৃত বড় ভাইয়ের নাম সুধীন দাস। বয়স ৫৩। ছোট ভাই কার্তিক দাসকে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ।

Be the first to comment