রোজদিন ডেস্ক: পুর ভবন নির্মাণের নামে ব্যাঙ্ক থেকে প্রায় চার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার দায়ে হাওড়ার নামী ব্যবসায়ী মানস রায় সহ তিন জন কে গ্রেফতার করেছে পুলিশ।। ভূয়ো নথি দেখিয়ে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার পরিকল্পনা ছিল তাঁদের,।।মঙ্গলবার রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করে।
ধৃত মানস রায়ের হাওড়ায় বড় হোটেল আছে বলে জানা যায়। সূত্রের খবর, জোর করে জমি দখল সহ নানা অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।। বিধায়ক অরূপ রায়, বাবান ব্যানার্জির সঙ্গে আছে হৃদ্য সম্পর্ক ও।
মঙ্গলবার রাতে চ্যাটার্জি হাট এলাকার একটি ফ্ল্যটে হানা দিয়ে পুলিশ ১ কোটি ৫৫, লক্ষ টাকা উদ্ধার করে।
বুধবার তাঁদের আদালতে তোলা হলে বিচারপতি পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে প্রকাশ, প্রাক্তন শাসক দল ছাড়া বর্তমান শাসক দলের সঙ্গেও ঘনিষ্ঠতা করার চেষ্টা করছিলেন ধৃত মানস রায়। একাধিক বিজেপি নেতার সঙ্গে তাঁর ছবি ও দেখা যায়। এই বিষয়ে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, আগের আমলেই এদের বাড়বাড়ন্ত। বিজেপি এই সব বরদাস্ত করে না। অপরাধ করলে শাস্তি হবেই।
প্রসঙ্গত,গত তিনদিনে একাধিক অপরাধের ঘটনায় হাওড়ায় উত্তেজনা দেখা দিয়েছে। এইদিন ও ডোমজুড়ে প্রকাশ্য রাস্তায় এক ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুনের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে।

Be the first to comment