প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির নিরাপত্তা বাড়ালো রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির নিরাপত্তা আগের মত ফিরিয়ে দিলো রাজ্য সরকার। বিধান সভা নির্বাচনের আগে প্রাক্তন সরকার কোন কারণ না দেখিয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির নিরাপত্তায় থাকা তিন পুলিশ কর্মীর একজনকে তুলে নেয়। তা ফেরানোর জন্য সিপিএম নতুন সরকার কে আর্জি জানায়। সূত্রের খবর, সরকার তা মেনে নিয়েছে। তিন পুলিশ কর্মী আগের মত তিন শিফটে চব্বিশ ঘণ্টা মোতায়েন থাকবেন।
উল্লেখ্য, দক্ষিণ কলকাতার এই সরকারি আবাসনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য থাকেন। তিনি অবশ্য নিরাপত্তা রক্ষী নিয়ে বেরোন না। পুলিশ কর্মীরা তাঁর বাড়ির প্রহরায় থাকেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*